কনটেন্টটি শেষ হাল-নাগাদ করা হয়েছে: রবিবার, ৮ মার্চ, ২০২৬ এ ১০:১৪ AM
কন্টেন্ট: পাতা
১। জনবান্ধব রেকর্ডরুম ও সুবিন্যাস্তভাবে রেকর্ডরুম সংরক্ষণ : জনসাধারণের কাংখিত চাহিদা অনুযায়ি অফিসের নামজারী কেস নথি, খাসজমির বন্দোবস্ত কেস নথি, ১৫০, ১৪৩ ও ৯৫(ক) ধারার বিবিধ কেস নথি, জমির হিসাব বিবরণী (ঝঃধঃসবহঃ) নথি, সার্টিফিকেট মোকদ্দমার নথি, অর্পিত সম্পত্তি মোকদ্দমার নথি এবং আর ও আর রেজিস্টারসমূহ সুবিন্যাস্ত আকারে রেকর্ডরুমে সংরক্ষিত থাকায় নথি/ রেজিস্টারসমূহ জনগণের কাংখিত চাহিদা অনুযায়ি তথ্যাদি সরবরাহ করা হচ্ছে। জনবান্ধব ডিজিটাল রেকর্ডরুম থাকায় জনসাধারণকে আন্তরিকতার সাথে উত্তম সেবা প্রদান করা হচ্ছে।
২। সি.সি টিভি ক্যামেরা স্থাপন : এ কার্যালয়ে সি.সি টিভি ১২ টি ক্যামেরা স্থাপন করা হয়েছে। অফিস ও রেকর্ডরুমের সার্বিক নিরাপত্তার কথা চিন্তা করে সি.সি ক্যামেরা স্থাপন করা হয়েছে।
৩। সেবা প্রার্থীদের বসার স্থান স্থাপন : আগত সেবা প্রার্থীদের কষ্টের কথা চিন্তা করে অফিসের মধ্যে বসার জন্য প্রয়োজনীয় সংখ্যক চেয়ার ও বেঞ্চের ব্যবস্থা করা হয়েছে।
৪। ই-নামজারী কার্যক্রম শুরু : এ কার্যালয়ে ই- নামজারীর কার্যক্রম শুরু হয়েছে। ভূমি সংক্রান্ত সেবা জনসাধারণের দোরগোড়ায় পৌঁছে দেয়ার জন্য ই- নামজারীর কার্যক্রম শুরু হয়েছে ।
৫। ২য় প্রজন্মের সিটিজেন চার্টার প্রণয়ন : এ কার্যালয়ে ২য় প্রজন্মের সিটিজেন চার্টার প্রণয়ন নির্ধারিত স্থানে টানানো হয়েছে।
৬। আই.পি.এস স্থাপন : এ কার্যালয়ে ভূমি সংক্রান্ত সেবা প্রদানের জন্য নিরবিচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহের নিমিত্ত আই.পি.এস স্থাপন করা হয়েছে।
৭। সুবিন্যস্ত রেকর্ড সংরক্ষণ : পুরাতন নথি ও রেজিস্টারসমূহ ক্রমিক অনুযায়ি এবং বৎসর ওয়ারী সুবিন্যন্ত আকারে রেকর্ড সংরক্ষণ করার ফলে স্বল্প সময়ে জনগণের চাহিদা অনুযায়ি তথ্যাদি সরবরাহ হচ্ছে।
৮। স্বচ্ছ অভিযোগ বাক্স : সেবা নিতে আসা সেবা প্রার্থীদের কোন অভিযোগ থাকলে তার অভিযোগটি স্বচ্ছ বাক্সে লিখিত ভাবে দিতে পারবেন।
৯। গণশুনানী : সপ্তাহে একদিন অর্থ্যাৎ সোমবার বেলা ১০.০০ টা হতে ১২.০০ টা পর্যন্ত গণশুনানী গ্রহণ করা হয়।